ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজজাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজকলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য
No icon

যুদ্ধবিরতির  পর গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক

যুদ্ধবিরতির দ্বিতীয় দিন সোমবার (২০ জানুয়ারি) ৯১৫টি মানবিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।  এই সংখ্যা হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বলে জানিয়েছে জাতিসংঘ।    জাতিসংঘের মানবিক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, গাজায় জীবিতদের সহায়তার অংশ হিসেবে উপত্যকাটিতে মানবিক ত্রাণ পৌঁছানো অব্যাহত রয়েছে। 

ইসরাইলি কর্তৃপক্ষ ও যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টারদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার গাজায় ৯১৫টি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ওসিএইচও।  গাজায় সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ প্রবেশ ও বিতরণে বাধা সৃষ্টির জন্য নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘ। আরব নিউজ